পুলিশ সূত্রে জানা যায়, সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে বসতহীন ছেড়াদ্বীপের সৈকতে পাথরের ওপর শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পান স্থানীয় লোকজন। সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহযোগিতায় অজ্ঞাত লাশটি উদ্ধার করে সেন্টমার্টিন দ্বীপ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।
আরো পড়ুন: কারখানা থেকে বেরোতেই সতিনের চোখ তুলে নিলেন নুরন্নেছা
.png)
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সেন্টমার্টিন দ্বীপ পুলিশ ফাঁড়ির এসআই সানাউল্লাহ। তিনি জানান, অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৩০ জানুয়ারি আরো একটি মাথাবিহীন গলিত লাশ সেন্টমার্টিন দ্বীপের সৈকত থেকে উদ্ধার করা হয়।