[ দেশজুড়ে ]
মদনে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
নেত্রকোনার মদনের পল্লী থেকে বর্ষা আক্তার নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে মদন থানার পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার তিয়শ্রী ইউপির তিয়শ্রী উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্ষা আক্তার ওই গ্রামের কৃষক বকুল মিয়ার মেয়ে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচ ভাই বোনের মধ্যে বর্ষা সবার বড়। প্রতিদিনের মতোই গৃহের কাজ করছিল বর্ষা। দুপুরে মা বাড়ির সামনে চলে যায়। লোক শূন্যতার সুযোগে চাচা জিয়াউল হকের পরিত্যক্ত ঘরে আড়ার সঙ্গে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে সে। প্রতেবেশী লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে মদন থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। কিশোরীর পরিবার ও উধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নেত্রকোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!