বুধবার দুপুরে পৌর শহরের শিবগঞ্জ বাজারের অটো স্ট্যান্ড দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ছোড়া ইটের আঘাতে আহত হন আব্দুর রশিদ নামে আরেকজন।
আহত ২ জন স্থানীয় পৌর মেয়রের কর্মী-সমর্থক। তাদের দাবি শিবগঞ্জ বাজারে তাদের উপস্থিতি লক্ষ্য করে পুনরায় হামলা চালান। এ সময় লাঠিসোটা ইটপাটকেলসহ গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
.png)
আরো পড়ুন >>> ছেলে-নাতির কাঁধে ভর করে ৯৬ বছর বয়সি বৃদ্ধা ভোট কেন্দ্রে
এর আগে বেলা ১২ টায় পৌর শহরের তেরি বাজার বালু রয়েলটি অফিস ও পৌর মেয়রের কার্যালয়ের হামলা চালান কাঁকড়াকান্দা গ্রুপের কয়েকজন সন্ত্রাসী। ভাঙচুর করা হয় অফিসের আসবাবপত্র সহ বিভিন্ন জিনিস।
দুপুরে তাদের ধাওয়া করতেই মেয়র গ্রুপের সর্মথকরা শিবগঞ্জ বাজারে গেলে দুই গ্রুপের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ দিকে আহত দুই জনকে উদ্ধারর পর স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তানজিরুল ইসলাম রায়হান বলেন, আহতের পায়ে গুলি সাদৃশ্য কোন বস্তু পাওয়া যায়নি।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি শাহানুর আলম জানান, ঘটনার পরপরই কাঁকড়াকান্দা গ্রাম থেকে জুনায়েদ নামে একজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।