ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চন্দনাইশে ভোট কেন্দ্র দখলে নিতে হামলা, পুলিশ সদস্য আহত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৯, ৫ জানুয়ারি ২০২২
চন্দনাইশে ভোট কেন্দ্র দখলে নিতে হামলা, পুলিশ সদস্য আহত
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের চন্দনাইশে ভোট চলাকালে কেন্দ্র দখলে নিতে হামলা চালানোর অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার সকাল পৌনে ১১টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন >>> ‘সব ধান খেয়ে ফেলেছে, এখন হাতির চোখ পড়েছে সরিষা ক্ষেতে’

Advertisement

জানা গেছে, কেন্দ্র দখলে নিতে হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অবস্থান নেন চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোজাম্মেলের সমর্থকরা। এক পর্যায়ে দুটি মুড়িসহ ব্যালট পেপার ছিনিয়ে নেন তারা। ওই সময় পুলিশ সদস্যরা বাধা দিলে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে ওই কেন্দ্রে দায়িত্বরত পুলিশের এসআই মো. শাহাদাত হোসেন আহত হন।
 
চন্দনাইশ থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, কেন্দ্রের বাইরে ঝামেলা হয়েছিল। আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। এ ঘটনায় আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!