[ দেশজুড়ে ]
ছেলে-নাতির কাঁধে ভর করে ৯৬ বছর বয়সি বৃদ্ধা ভোট কেন্দ্রে
ঘন কুয়াশা ও শীতের মধ্যে বয়সের ভারে ক্লান্ত ৯৬ বয়সী বৃদ্ধা ছেলে ও নাতির কাঁধে ভর করে ভোট দিতে এসেছেন
ঘন কুয়াশা ও শীতের মধ্যে বয়সের ভারে ক্লান্ত ৯৬ বয়সী বৃদ্ধা ছেলে ও নাতির কাঁধে ভর করে ভোট দিতে এসেছেন। পঞ্চমধাপ ইউনিয়ন পরিষদের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টার দিকে ছেলে ও নাতির কাঁধে ভর করে ভোট দিতে আসেন ঐ বৃদ্ধা।
ভোট দিতে আসা বৃদ্ধা মো. সেমাদ মিয়া সদর উপজেলার সুলতান ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া এলাকার মৃত খালেক মিয়ার ছেলে।
ভোট দিয়ে মো. সেমাদ মিয়া বলেন, ভোটে দিতে আসছি। বয়সের জন্য হাটতে পারি না, চোখেও তেমন দেখি না। তাই ছেলে ও নাতির সঙ্গে আসছি ভোট দিতে। নিজের ভোট নিজে দিতে পেরে খুব ভালো লাগছে।
.png)
ছেলে বাবুল মিয়া বলেন, ভোট আমাদের নাগরিক অধিকার। তাই এই শীত ও কুয়াশার মধ্যে আব্বাকে নিয়ে আসছি ভোট দিতে। জীবনের শেষ বয়সে এসেও যে আব্বা ভোট দিতে পেরেছে এটা অনেক আনন্দের। আব্বাকে কে বাড়ি থেকে রিকসা করে, পরে কাঁধে ভর করে ভোট কেন্দ্র নিয়ে আসি। সুষ্ট ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। ইউপি নির্বাচনে একটি ভোটের অনেক মূল্য, তাই কষ্ট করে আব্বাকে ভোট কেন্দ্রে নিয়ে এসেছি।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!