বুধবার বেলা ১২ টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. রওনক জাহান।
নীরব গাবতলী উপজেলার বাইগুনি গ্রামের বাসিন্দা বাবলুর ছেলে। এ তথ্য নিশ্চিত করেন ইউএনও মোছা. রওনক জাহান।
.png)
আরো পড়ুন >>> ছেলে-নাতির কাঁধে ভর করে ৯৬ বছর বয়সি বৃদ্ধা ভোট কেন্দ্রে
ইউএনও জানান, উপজেলার দাঁড়াইল বাজার এলাকার তরফ সরতাজ প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশ থেকে চাকুসহ নীরবকে আটক করা হয়। তিনি (নীরব) সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। পরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ধারালো অস্ত্রটি উদ্ধার করে তাকে ছেড়ে দেওয়া হয়। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন >>> লাইনচ্যুত হয়ে জমিতে ছিটকে পড়ল দোলনচাঁপা এক্সপ্রেসের ৫ বগি
পঞ্চম ধাপে গাবতলী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ উপজেলার ৯টি ইউনিয়নে বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।