[ দেশজুড়ে ]
টেকনাফে রোহিঙ্গা দুষ্কৃতকারী গ্রেফতার
গ্রেফতারকৃত রোহিঙ্গা লাল মোহাম্মদ প্রকাশ সলিম
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এক দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার রাতে ঐ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লাল মোহাম্মদ প্রকাশ সলিম নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ই-ব্লকের ৯০৩নং শেডের ৫নং ঘরের জকোরিয়ার ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।
.png)
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্টার্ডর ক্যাম্পে অভিযান চালানো হয়। ঐ সময় এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতকারী লাল মোহাম্মদ প্রকাশ সলিম। পরে তাকে ধাওয়া করে গ্রেফতার করা হয়।
এসপি তারিকুল আরো বলেন, গ্রেফতারকৃত লাল মোহাম্মদ প্রকাশ সলিম ক্যাম্প এলাকায় নানা অপরাধের সঙ্গে জড়িত। ক্যাম্প সংলগ্ন বিভিন্ন পাহাড়ে তার আস্তানা রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!