ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪১, ২ জানুয়ারি ২০২২
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উখিয়া ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার রাত ৮টায় ২০নং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

আরো পড়ুন: মিতু হত্যা: প্রথম মামলায় বাবুলকে গ্রেফতার দেখাতে পিবিআই’র আবেদন

Advertisement

বিষয়টি নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর পুলিশ সুপার নাইমুল হক জানান, ২০নং ক্যাম্পের ডি ব্লক থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটেছে। তবে কীভাবে ঘটল তা এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, আইওএম হাসপাতাল থেকে রোহিঙ্গা শিবিরে আগুন লাগে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এখনো হতাহতের কোনো খবর পাননি বলে তিনি নিশ্চিত করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!