[ রাজধানী ]
নববর্ষের ফানুসে মাতুয়াইলে ভবনে আগুন
ছবি: সংগৃহীত
থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়াতে গিয়ে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকার একটি ভবনে আগুন লেগেছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
শুক্রবার রাতে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, আগুন লাগার স্থানগুলো তালিকাভুক্ত করা হচ্ছে। তালিকা করার কাজ পুরোপুরি শেষ না করে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব হবে না। তালিকা সম্পন্ন করার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এদিকে, মাতুয়াইল ছাড়াও ফানুস ওড়ানোর ঘটনায় রাজধানীতে আরো ৯টি স্থানে আগুন লেগেছে। প্রতিটি স্থানে ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট পাঠানো হয়।
.png)
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, রাজধানীর তেজগাঁও, যাত্রাবাড়ী, ধানমন্ডি, রায়েরবাগসহ মোট ১০টি বাসার ছাদ ও সড়কের তারে আগুনের সংবাদ পাওয়া গেছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!