ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মান্দায় আগুনে পুড়ল দুই দোকান

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৪, ২৮ ডিসেম্বর ২০২১
মান্দায় আগুনে পুড়ল দুই দোকান
মান্দায় অগ্নিকাণ্ডে পুড়ল দুই দোকান। ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর মান্দায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় একটি ভ্যারাইটিস স্টোর ও একটি চায়ের দোকান পুড়ে গেছে। মঙ্গলবার সকালে গোপালপুর বাজারে ও সোমবার রাতে মেডিকেল মোড়ের অদুরে আগুনের এসব ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে গোপালপুর বাজারে বিদ্যুতের শটসার্কিট থেকে সোহেল কুকারিজ নামে একটি ভারাইটিস স্টোরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এতে দোকানের মালামাল পুড়ে আট লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবি করেন দোকান মালিক সোহেল রানা।  

অন্যদিকে সোমবার রাত ৯টার দিকে উপজেলা সদরের মেডিকেল মোড়ের অদুরে আগুনে একটি চায়ের দোকান পুড়ে গেছে। খড়ির চুলা থেকে চায়ের দোকানটিতে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।

Advertisement

দোকান মালিক রেহেনা বিবি জানান, রাত সাড়ে ৮টার দিকে দোকানঘর বন্ধ করে শুয়ে পড়েন। এর কিছু পরে দোকানের পেছনে আগুন ধরে যায়। এ সময় তার চিৎকার আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসের লোকজনকে সংবাদ দেন।

মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবুল কাসেম দেওয়ান জানান, মঙ্গলবার সকালে গোপালপুর বাজারে বিদ্যুতের শটসার্কিট থেকে ও মেডিকেল মোড়ে খড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। অগ্নিকাণ্ডের পৃথক দুটি ঘটনায় ১১ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মান্দা থানার ওসি শাহিনুর রহমান অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি দোকান পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!