ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর বাড্ডায় ফার্নিচারের দোকানে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৩, ২৮ ডিসেম্বর ২০২১
রাজধানীর বাড্ডায় ফার্নিচারের দোকানে আগুন
প্রতীকী ছবি

রাজধানীর উত্তর বাড্ডার সাঁতারকুলে একটি ফার্নিচারের কারখানা ও শোরুমে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম  বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। 

Advertisement

তিনি বলেন, সাঁতারকুল সড়কের একটি ফার্নিচারের কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!