ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৬, ১৮ সেপ্টেম্বর ২০২০
বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
ছবি- সংগৃহীত

রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় পৌনে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে বনানী ৩ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে এ অগ্নিকাণ্ডেরর ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার নজরুল ইসলাম জানান, একটি ছয়তলা আবাসিক ভবনের ৫ম তলার দুটি কক্ষে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে রাত ১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

Advertisement

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!