[ রাজধানী ]
রাজধানীর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফাইল ছবি
রাজধানীর বনানী এলাকার বহুতল ভবন আহমেদ টাওয়ারের একটি ফ্লোরে আগুন লেগেছে। রোববার দুপুর সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, আহমেদ টাওয়ারের ১৫ তলায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
তিনি আরো বলেন, আগুন ভয়াবহ নয়। আমরা কাজ করছি। হতাহতের খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ট্রেন্ডিং
লিংক সফলভাবে কপি হয়েছে!