ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে দুটি ঝুট গুদামে আগুন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২০, ২৯ ডিসেম্বর ২০২১
চট্টগ্রামে দুটি ঝুট গুদামে আগুন
ফাইল ফটো

চট্টগ্রামে দুটি ঝুট গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। বুধবার বিকেলে নগরের পতেঙ্গার চরপাড়া এলাকায় পাশাপাশি অবস্থিত ঝুট গুদাম দুটিতে অগ্নিকাণ্ড ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার স্টেশনের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার।

আরো পড়ুন: সেই ট্রলারচালককে পুরস্কৃত করলেন এসপি

Advertisement

তিনি জানান, বিকেলের দিকে পতেঙ্গার চরপাড়া এলাকায় পাশাপাশি দুটি জুট গোডাউনে আগুন লেগেছে এমন খবর পেয়ে ৩টি ইউনিটের ৯টি গাড়ি ঘটনাস্থলে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। আমরা একটা গোডাউনের মালামাল অন্যত্র সরিয়ে নিতে সক্ষম হয়েছি। তবে আরেকটি গোডাউনের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

আরো পড়ুন: আগুনে ঘরে আটকা পড়ে নিথর হলেন শাশুড়ি, পুত্রবধূ দগ্ধ

ফারুক হোসেন আরো জানান, ধারণা করা হচ্ছে বিড়ি বা সিগারেটের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণসহ বিস্তারিত জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!