ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা মো. রায়হান বলেন, ঢাকাসহ আশপাশে যেসব স্থানে আগুন লেগেছিল সবখানেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন বড় আকার ধারণ না করায় নিয়ন্ত্রণ করতে তেমন কোনো সমস্যা হয়নি।
এর আগে, ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, মধ্যরাতে রাজধানীর তেজগাঁও, যাত্রাবাড়ী, ধানমন্ডি, রায়েরবাগসহ অন্তত ১০টি স্থানে বাসার ছাদ ও বিদ্যুতের তারে আগুন লাগার খবর পাওয়া গেছে। প্রতিটি স্থানে ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট পাঠানো হয়।
.png)
রাত ১২টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে আরো বলা হয়, আরো একাধিক স্থানে আগুন লাগার খবর পেয়েছি আমরা। সেগুলো আমরা তালিকাভুক্ত করছি। তালিকা না করে এ বিষয়ে বিস্তারিত এ মুহূর্তে বলা সম্ভব না। তালিকা সম্পন্ন করার পর আমরা এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো।
মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, ডেমরা, সূত্রাপুর, লালবাগ ও কেরানীগঞ্জে সাতটি স্থানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। মাতুয়াইলে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে দুটি ইউনিট। তবে কোনো আগুনই ভয়াবহ আকার ধারণ করেনি।