[ দেশজুড়ে ]
ভোটের আগের রাতে মারা গেলেন প্রার্থী
আজিজুল হক চৌধুরী বাবুল: ফাইল ফটো
চট্টগ্রামের আনোয়ারায় পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণের আগের রাতে আজিজুল হক চৌধুরী বাবুল নামে এক প্রার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বটতলী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের পূর্ব বরৈয়া এলাকার নিজ বাড়িতে মারা যান তিনি।
জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বাবুল। আট নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে তালা মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মো. আনোয়ার খালেদ বলেন, নির্বাচনের আগের রাতে প্রার্থীর মৃত্যুর খবর দুঃখজনক। তবে তার মৃত্যুতে ঐ এলাকার সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠানে আইনি কোনো বাধা নেই।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!