শুক্রবার বিকেলে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।
তিনি জানান, বৃহস্পতিবার র্যাব -১২ কুষ্টিয়া এর একটি আভিযানিক দল র্যাব কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার নামে কুষ্টিয়ার স্থানীয় দুই যুবকের কাছে অর্থ নেয়ার অভিযোগে ৩ জনকে আটক করে।
.png)
আটককৃতদের নাম মো. তাজন হোসেন (৩২) মো. সাইফুল ইসললাম শেখ (৩০) ও মো. সাবান আলী। এ সময় আটককৃত মো. সাইফুল ইসলামের কাছ থেকে র্যাবের একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা প্রতারণা পূর্বক চাকুরি প্রত্যাশী যুবকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে ভুয়া র্যাব কর্মকর্তা সেজে এ ধরণের কাজ করতো বলে স্বীকার করে।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে ঢাকার দক্ষিণখান থানার আশকোনায় অবস্থিত একটি কম্পিউটার দোকান থেকে র্যাবের ভুয়া আইডি তৈরিতে পারদর্শী এস এম জাহিদুল ইসলাম (২৮) এবং কাজী শাহীন (৩০) কে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কম্পিউটারে রক্ষিত র্যাবের ভুয়া আইডি কার্ড ও চাকরির নিয়োগপত্র উদ্ধার করা হয়।