ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চেক প্রতারণা মামলা: চট্টগ্রামে ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০০:০১, ২৯ নভেম্বর ২০২১
চেক প্রতারণা মামলা: চট্টগ্রামে ব্যবসায়ী গ্রেফতার
ফাইল ছবি

২৫ লাখ টাকার চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা পুলিশ। রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন। এর আগে, বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যবসায়ীর নাম মো. খিজির মিয়া। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পশ্চিম দুর্গাপুর বাজার এলাকার মন্নর আলীর ছেলে।

ওসি বলেন, রোববার বিকেলে চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত খিজির মিয়াকে গ্রেফতার করা হয়। তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হবে।

Advertisement

আদালত সূত্রে জানা গেছে, আছাদগঞ্জের লোকমান গণির মালিকানাধীন মেসার্স হাজী মোহাম্মদ আলী থেকে শুঁটকি কিনে পূবালী ব্যাংক লিমিটেডের ২৫ লাখ টাকার চেক দেন মো. খিজির মিয়া। এ ঘটনায় লোকমান গণি মামলা করলে সেই মামলায় খিজির মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২৫ লাখ টাকা অর্থদণ্ড দেয় চট্টগ্রামের পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!