প্রত্যক্ষদর্শী ও ঐ ট্রেনের কর্তব্যরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য আব্দুল্লাহ আল মোকারম জানান, ভোর ৪টার দিকে দোলনচাঁপা এক্সপ্রেসের খালি গাড়ি নিয়ে দিনাজপুরে যাওয়ার পথে যশাই মোড় সংলগ্ন ৬ নম্বর রেলগেট পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। রেলগেট খোলা থাকায় বালু বোঝাই একটি ড্রাম ট্রাক রেললাইনের ওপর বিকল হয়ে পড়ে। এ সময় ট্রেন চলে আসায় সংঘর্ষ হয়। এ ঘটনায় ট্রেনের চালক আব্দুর রশিদ সরকার গুরুতর আহত হন।
তিনি বলেন, ওই ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। ইঞ্জিনের সঙ্গে থাকা গার্ড ব্রেকটি (৫৩০৫) রেললাইন থেকে পাশে উল্টে যায়। এ ঘটনার পর থেকে দিনাজপুরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
.png)
দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার জিয়াউর রহমান ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে বলে নিশ্চিত করেছেন।