ফেনী জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, চট্রগ্রাম থেকে চাদঁপুরগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় শারমিন আক্তার দ্রুত লাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হয়। একপর্যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শারমিন আক্তার সুমাইয়া জেলার ফুলগাজী উপজেলার উত্তর বরইয়া এলাকার নাজমুল হোসেনের স্ত্রী।
.png)