ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা-উত্তরাঞ্চল ট্রেন চলাচল ১ ঘণ্টা পর স্বাভাবিক

নীলসাগর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০১, ১ জানুয়ারি ২০২২
ঢাকা-উত্তরাঞ্চল ট্রেন চলাচল ১ ঘণ্টা পর স্বাভাবিক
নীলসাগর এক্সপ্রেস ট্রেন

গাজীপুর কালিয়াকৈরে ঢাকা-নীলফামারী রুটের নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছিল। এতে ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ এক ঘণ্টা বন্ধ ছিল। বর্তমানে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সাড়ে ১২ টার দিকে কালিয়াকৈর হাইটেক পার্ক স্টেশন পার হয়ে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন অফিসার রেজাউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!