গ্রেফতাররা হলেন- লালমনিরহাটের অদিতমারীর উত্তর গোবদা গ্রামের ছামসুল হোসেনের জাহাঙ্গীর আলম , তার স্ত্রী শাপলা বেগম ও রংপুরের পীরগাছার অন্নদানগর গ্রামের মৃত আরফান আলীর ছেলে মজিবর রহমান।
আরো পড়ুন: সন্তান অসুস্থ, হতাশায় নিজের জীবন দিলেন মা
.png)
সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি লালমনিরহাট থেকে সান্তাহারগামী পদ্মরাগ ট্রেনে যাত্রীবেশে কয়েকজন মাদক নিয়ে বগুড়ার উদ্দেশে আসছেন। শুক্রবার রাত ৮ টায় ট্রেনটি সোনাতলা রেলস্টেশনে দাঁড়ালে একটি বগিতে অভিযান চালিয়ে মাদকবহনকারী জাহাঙ্গীর ও স্ত্রী শাপলার বসার আসনের (সিট) নিচে প্লাস্টিকের ব্যাগে প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আরো পড়ুন: হবিগঞ্জে এক বছরে খুনের হাফসেঞ্চুরি
তিনি আরো বলেন, শাপলার বসার আসনের পাশের সিটে বসা আরেকযাত্রী মজিবরের পায়ের মাঝখানে বাজারের ব্যাগে দুই কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাদের গ্রেফতার করে হয়। শুক্রবার রাতেই তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়।