জানা গেছে, গত ১৭ ডিসেম্বর নগরীর জিইসি এলাকায় পরিদর্শনে গিয়ে একটি পাহাড়ের ২০ হাজার ঘনফুট মাটি কাটার সত্যতা পায় পরিবেশ অধিদফতরের একটি টিম। এর পরিপ্রেক্ষিতে রোববার অধিদফতরের চট্টগ্রাম কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এতে অভিযুক্ত প্রতিষ্ঠান এরাবিয়ান করপোরেশনকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির প্রতিনিধি উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক নুরুল্লাহ নুরী বলেন, পাহাড় কেটে পরিবেশের ক্ষতি সাধন করায় এরাবিয়ান করপোরেশনের মালিক মো. নুর ইসলাম ও তার স্ত্রী আমেনা বেগমকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে পাঁচ লাখ টাকা তৎক্ষণাৎ আদায় করা হয়েছে এবং বাকি পাঁচ লাখ টাকা আগামীকালের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
.png)