ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নীলসাগর ট্রেনের ইঞ্জিন বিকল, পশ্চিমাঞ্চলে যোগাযোগ বন্ধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৯, ১ জানুয়ারি ২০২২
নীলসাগর ট্রেনের ইঞ্জিন বিকল, পশ্চিমাঞ্চলে যোগাযোগ বন্ধ
ফাইল ছবি

ঢাকা থেকে সৈয়দপুরগামী নীলসাগর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে গাজীপুর থেকে পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্ক ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের মাঝামাঝি গিয়ে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি জয়দেবপুর জংশন থেকে ছেড়ে যায়। পরে গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্ক ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের মাঝামাঝি গিয়ে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে মেইন লাইন ব্লক হয়ে যায়। এতে ওই পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ সময়ে মৌচাক স্টেশনে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস এবং মির্জাপুর স্টেশনে ঢাকাগামী বনলতা ট্রেনটি যাত্রাবিরতি করছে।

স্টেশন মাস্টার আরো বলেন, এ ব্যাপারে রেলওয়ে পশ্চিমাঞ্চল (পাকশি) বিভাগে খবর দেওয়া হয়েছে। উদ্ধার ট্রেন গিয়ে কাজ শুরু করলে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে। তবে মির্জাপুর স্টেশনে থেমে থাকা বনলতা ট্রেনটির ইঞ্জিন নিয়ে ট্রেনটি উদ্ধারেরও বিকল্প প্রক্রিয়া চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!