ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে বাস-ট্রেনের সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫১, ২৭ ডিসেম্বর ২০২১
নারায়ণগঞ্জে বাস-ট্রেনের সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি
বাস-ট্রেন সংঘর্ষ: ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের এক নম্বর রেলগেট এলাকায় বাস ও ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার রাতে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করে  এ কমিটির ঘোষণা দেন।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তারের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের পরিবারকে ২৫ হাজার এবং আহত ১০ জনকে ১০ হাজার টাকা অনুদান  দেওয়া হবে।

Advertisement

রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বাস ও ট্রেনের সংঘর্ষে চারজন নিহত হন। তাদের লাশ নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক নম্বর রেলগেট এলাকায় রেললাইনের ওপরে আনন্দ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় ট্রেনটি ঐ বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে আরো একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন ৮-১০ জন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!