[ দেশজুড়ে ]
এসএসসিতে ফেল করে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে ছাত্রের আত্মহত্যা
ট্রেনে কাটা-প্রতীকী ছবি
বগুড়ার আদমদীঘি উপজেলার এসএসসি পরীক্ষায় ফেল করে সৌরভ নামে এক ১৮ বছর বয়সী শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি বাড়ি আসার পথে চলন্ত ট্রেনের ইঞ্জিন থেকে লাফিয়ে পড়েন। একই সঙ্গে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড় আখিড়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
সৌরভ বগুড়ার শিবগঞ্জের ভুমড়া গ্রামের সামছুল আলমের ছেলে। আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকায় তার নানা বাড়ি। সেখানকার এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন সৌরভ।
এ তথ্য নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুর রহমান মাজেদ জানান, এসএসসি পরীক্ষায় ফেল করায় বাড়ি ফেরার পথে ট্রেনের ইঞ্জিন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন সৌরভ। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে দোলনচাপা এক্সপ্রেস নামে একটি ট্রেনের ইঞ্জিনে উঠে শিবগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। পথে বড় আখিড়া রেলগেট এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিন থেকে সামনে ঝাঁপিয়ে পড়েন এবং ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
এসআই মাজেদুর আরো জানান, সৌরভের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!