ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনে কাটা পড়লেন বাবা, ছেলে আহত

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৭, ২৫ ডিসেম্বর ২০২১
ট্রেনে কাটা পড়লেন বাবা, ছেলে আহত
ফাইল ফটো

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুরে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ছেলে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ছিরু মোল্লা। তিনি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাববী পাড়া গ্রামের সামাদ মোল্লার ছেলে। আহত হয়েছে ছিরু মোল্লার ছেলে সোবহান মোল্লা।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ট্রেন বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজার রেলগেট পৌঁছালে সেখানে কোনো গেটম্যান না থাকায় কিছু না বুঝেই ট্রাক্টর নিয়ে যাচ্ছিল বাবা-ছেলে। এ সময় দ্রুতগতির ট্রেনটি তাদের সজোরে ধাক্কা মারে। এ সময় ছেলে আহত হলেও ঘটনাস্থলেই বাবা মারা যান।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মাসুদ আলম বলেন,আমরা এ দুর্ঘটনার বিষয়টি জানতে পেরেছি।

ডেইলি-বাংলাদেশ/আরএডি
লিংক সফলভাবে কপি হয়েছে!