[ দেশজুড়ে ]
আনোয়ারায় ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ১
চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় নিহত ১ ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের আনোয়ারায় ভোট চলাকালে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার চাতরী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে নিহতের ঘটনা ঘটে।
নিহতের নাম অংকুর দত্ত। তিনি একই এলাকার দত্ত বাড়ির নেপাল দত্তের ছেলে।
জানা গেছে, সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কিছুটা দূরে দুই সাধারণ সদস্য পদের প্রার্থী ধনঞ্জয় বিশ্বাস ও রঘুনাথ সরকারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হন অংকুর দত্ত। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভোটগ্রহণ
লিংক সফলভাবে কপি হয়েছে!