ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই মণ ইলিশ গেল এতিমখানায়

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪০, ৭ অক্টোবর ২০২২
দুই মণ ইলিশ গেল এতিমখানায়
সোনাপুর বাজারে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ বিন আখন্দ

নোয়াখালীতে দুই মণ ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে সদর উপজেলার সোনাপুর বাজারে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ বিন আখন্দ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ বিন আখন্দ বলেন, মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসকের নির্দেশে অভিযান চালানো হয়। অভিযানে ইলিশ মজুত রাখায় দুই মণ ইলিশ জব্দ করা হয়। পরে এসব ইলিশ তিনটি এতিমখানায় বিতরণ করা হয়।

বৃহস্পতিবার রাত ১২টা থেকে ২৮ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। একই সঙ্গে বন্ধ থাকবে আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিক্রি। এ আইন অমান্য করলে এক-দুই বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!