শুক্রবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মরিয়ম চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসলামপুর থেকে তার মা সাবিনা ইয়াসমিন চৌধুরী রুমির সাথে কক্সবাজার বেড়াতে আসে।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, শুক্রবার সকালে মরিয়মের পরিবার রয়েল টিউলিপ হোটেলে উঠেন। বিকেলে সুইমিংপুলে গোসলে নামেন তারা। গোসল করার এক পর্যায়ে মরিয়মের দেহ ভেসে উঠে। মুমুর্ষ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ।