[ দেশজুড়ে ]
বিলোনীয়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফেনীর পরশুরামের বিলোনীয়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে বিলোনীয়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার।
রোববার বিলোনীয়া স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বিলোনীয়া শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা তানভীর আহমেদ।
তিনি বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রোববার সরকারি ছুটি হওয়ায় সকাল থেকে এ বন্দর দিয়ে দুই দেশের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে আবারো আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
.png)
বিলোনীয়া স্থলবন্দরের লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইব্রাহিম ভূঞা জানান, ৯ অক্টোবর বন্দরের কার্যক্রম বন্ধ শেষ হলে ১০ অক্টোবর আবার বন্দর সচল হবে।
বিলোনীয়া ইমিগ্রেশন পুলিশের এসআই ইমাম হোসেন জানান, সরকারি ছুটির কারণে বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!