রোববার বেলা সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী-মাদিলহাট সড়কের পৌর শহরের সুজাপুর চাঁদপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সরেশ চন্দ্র উপজেলার চন্দ্রপুর গ্রামের ভগবান চন্দ্রের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলবাড়ী থেকে চিন্তামনের উদ্দেশ্যে ছেড়ে আসে মোটরসাইকেলটি। সুজাপুর চাঁদপাড়া মোড়ে পৌঁছালে ভ্যান ও ট্রাক্টরকে অতিক্রম করতে যান মোটরসাইকেল আরোহী সরেশ চন্দ্র। এ সময় ছিটকে পড়লে ট্রাক্টরটি তাকে চাপা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
.png)
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।