ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পত্নীতলায় ট্রাক্টরচাপায় প্রাণ গেল যুবকের

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৪, ৮ অক্টোবর ২০২২
পত্নীতলায় ট্রাক্টরচাপায় প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি

নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরচাপায় রায়হান আলী নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় পত্নীতলা উপজেলার নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের পেজাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান আলী উপজেলার আকবরপুর ইউনিয়নে টেংরাকুড়ি গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, রায়হান আলী বিকেলে মোটরসাইকেল নিয়ে পত্নীতলার মধইল বাজার থেকে নজিপুর বাজারের দিকে আসছিলেন। পথে পেজাপাড়া নামক স্থানে একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রায়হান নিহত হন।

Advertisement

পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!