সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান শরীফ।
আটককৃত শহীদ কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের খালেদ হোসেনের ছেলে।
.png)
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মহাসড়কের লালপোল এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় সন্দেহভাজন যুবক শহীদকে আটক করে তার সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করলে ১০টি প্যাকেটে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার পরিচয় জানতে চাইলে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা বলে স্বীকার করেন মো. শহীদ।
ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এসআই গোপাল কৃষ্ণ দাশ জানান, ইয়াবাসহ আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।