[ দেশজুড়ে ]
টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
অস্ত্রসহ আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসী- ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফের লেদা ২৪ ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ করিম উল্লাহ নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় হ্নীলা ইউপির ঐ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সন্ত্রাসী হলেন, লেদা ২৪ ক্যাম্পের এ/৫ ব্লকের বাসিন্দা গুরা মিয়ার ছেলে।
রোববার এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর।
.png)
তিনি জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন এর একটি দল লেদা ২৪ ক্যাম্পের এমদাদুল্লাহ মসজিদের সামনে অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী করিম উল্লাহকে অস্ত্রসহ আটক করা হয়।
তিনি আরো জানান, অস্ত্রসহ আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রোহিঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!