তিনি বলেন, বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তার ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় চারজনকে অপহরণ করা হয়। অপহৃতরা হলেন- ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকার নজির আহমদ ও তার ছেলে সাদ্দাম হোসেন।
এছাড়া অপহরণকারীদের হাত থেকে পালিয়ে এসেছেন পশ্চিম পানখালী এলাকার মো. শাহজাহান ও মো. মেহেদী নামে দুই ব্যক্তি। তাদের মধ্যে শাহজাহানকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
সকালে মরিচ্যাঘোনা এলাকার শসাক্ষেতে এই চারজন কাজ করার সময় অপহৃত হন জানিয়ে চেয়ারম্যান বলেন, রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের আগ্নেয়াস্ত্রের মুখে অপহরণ করে। পরে পাহাড়ি এলাকায় আরেকটি দুর্বৃত্ত দলের সঙ্গে অপহরণকারীদের গোলাগুলি হয়। এতে সুযোগ পেয়ে পালিয়ে আসতে সক্ষম হন শাহজাহান ও মেহেদী। তখন দুর্বৃত্তদের গুলিতে শাহজাহান আহত হন। তাকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।
টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ঘটনাটি স্থানীয়দের মাধ্যমে জেনেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।