ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে আবারো রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে কৃষক অপহৃত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৭, ১ অক্টোবর ২০২২
টেকনাফে আবারো রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে কৃষক অপহৃত
রোহিঙ্গা ক্যাম্প- ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফ থেকে আবারো এক কৃষককে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এ নিয়ে মোট ৫ জন অপহরণের শিকার হয়েছেন।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মোহাম্মদ শফিক নামে ঐ কৃষককে অপহরণ করা হয়।

টেকনাফের হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, পেয়ারা বাগানে কাজ করার সময় একদল রোহিঙ্গা সন্ত্রাসী মরিচ্যাঘোনা এলাকার আবদুল গফুরের ছেলে শফিককে অপহরণ করে নিয়ে গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

টেকনাফ থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেয়া হচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার একই এলাকা থেকে চার কৃষককে অপহরণ করা হয়েছিল। তাদের মধ্যে দুইজন পালিয়ে আসেন। অন্য দুইজন ৬ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!