ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাছ কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১১

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৪, ১১ অক্টোবর ২০২২
গাছ কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১১
ফাইল ছবি

মাদারীপুর পৌর এলাকায় গাছ কাটার বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধারের পর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌর শহরের মধ্য খাগদী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতালে সূত্রে জানা যায়, মাদারীপুর পৌর শহরের ৯নং ওয়ার্ডের বাসিন্দা নারায়ন বালা বসতবাড়ির পাশে একটি চাম্বুল গাছ কাটতে গেলে পানু দাস ও তার ছেলেরা বাধা দেন। একপর্যায়ে উভয় পক্ষের তর্ক-বিতর্ককে কেন্দ্র হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। এরমধ্যে ৯ জনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন, নারায়ন বালা (৩৫), মায়া বালা (২৭), মানিক বালা (৩৫), জয় বালা (১৩), রনোজিত দাস (২৭), পাপ্রি দাস (২২), পানু দাস (৫০), তপন দাস (২৭), স্বপন দাস (২৫), রতন দাস (২২) ও বাসুদেব দাস (৩৫)।

Advertisement

আহত নারায়ন বালা বলেন, নিজের কেনা গাছ কাটতে গেলে হঠাৎ করে পানু দাস ও তার ছেলেরা ও আমার স্ত্রীসহ পরিবারের ওপর হামলা করেন। আমি এ ঘটনার বিচার চাই।

এ বিষয়ে পানু দাসের ছেলে তপন দাস বলেন, আমরা কোনো হামলা করিনি। তারাই আমাদের ওপর প্রথম হামলা করেছেন। এতে আমার বাবাসহ চার ভাই আহত হয়েছেন।

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। থানায় অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!