ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইলিশ ধরায় দুই জেলের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫১, ১১ অক্টোবর ২০২২
ইলিশ ধরায় দুই জেলের কারাদণ্ড
ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার

ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ সময়ে সুগন্ধা নদীতে ইলিশ ধরায় দুই জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে সুগন্ধা নদী থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার।

দণ্ডিতরা হলেন- নলছিটির রায়াপুর গ্রামের আব্দুল করিম হাওলাদারের ছেলে ২৭ বছর বয়সী শোয়েব হাওলাদার ও বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঠাকুর মল্লিক গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে ২৬ বছরের মো. মাছুম হাওলাদার।

Advertisement

নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম বলেন, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে মঙ্গলবার সুগন্ধা ও বিষখালী নদীতে যৌথ অভিযান চালায় মৎস্য অফিস ও উপজেলা প্রশাসন। অভিযানে সুগন্ধা নদীর অনুরাগ এলাকা থেকে দুই জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!