ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

 নোয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:৫০, ১২ অক্টোবর ২০২২
 নোয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত আসামি

নোয়াখালীর সেনবাগে ৫ বছরের সাজাপ্রাপ্ত ৭ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো.শাহ্জাহান উপজেলার ৪ নং কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত মাস্টার ইদ্রিসের ছেলে।  

বুধবার (১২ অক্টোবর) দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজলোর কেশারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি ৭টি মামলার পরোয়ানা ও ২ কোটি টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!