ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে অবৈধ ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৮, ১২ অক্টোবর ২০২২
ফেনীতে অবৈধ ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানকে জরিমানা
অবৈধ ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূরবী বাজার এলাকায় লাইসেন্সবিহীন অবৈধ ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি অবৈধ ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার দুপুরে ফেনীর জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পূরবী ভিশন নামে একটি অবৈধ ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান জানান, অবৈধ ক্যাবল অপারেটররা লাইসেন্স না নিয়ে ব্যবসা করায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। অবৈধ ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!