ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ক্ষুর দিয়ে ছাত্রের পেট কেটে নাড়িভুঁড়ি বের করল কিশোর গ্যাং

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৩, ১৩ অক্টোবর ২০২২
ক্ষুর দিয়ে ছাত্রের পেট কেটে নাড়িভুঁড়ি বের করল কিশোর গ্যাং
আটক সুজন

লক্ষ্মীপুরে ক্ষুর দিয়ে স্কুলছাত্রের পেট কেটে পালানোর সময় সুজন নামে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে শহরের উত্তর তেমুহনী এলাকার বালিকা বিদ্যানিকেতন মাঠে এ ঘটনা ঘটে। আটক সুজন জেলার রায়পুর উপজেলার দরগাখোলা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বালিকা বিদ্যানিকেতন মাঠে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে জেলা শ্রমিকলীগ। সেখানে পানি ছোড়া নিয়ে স্কুলছাত্র শাহাদাত হোসেনের ওপর হামলা চালান কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় তাদের কাছে থাকা ক্ষুর দিয়ে এলোপাতাড়ি জখম করেন। এতে শাহাদাতের পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে আসে। পরে কিশোর গ্যাংয়ের সদস্য সুজনকে ধরে পুলিশে খবর দেন আশপাশের লোকজন। এছাড়া শাহাদাতকে সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় পাঠান চিকিৎসকরা।

Advertisement

সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!