[ দেশজুড়ে ]
চাটমোহরে অটোচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
ফাইল ফটো
পাবনার চাটমোহরে ইসমাইল হোসেন নামে এক অটোরিকশা চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ক্যাথলিক স্কুলের পাশের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত ইসমাইল পাবনার আটঘরিয়া উপজেলার পৌর এলাকার নজরুল ইসলামের ছেলে।
চাটমোহর থানার ওসি জালাল উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে রাতে যাত্রীবেশী ছিনতাইকারী ঘটনাস্থলে গিয়ে ইসমাইল হোসেনের হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশ ধানক্ষেতে ফেলে রেখে তার অটোরিকশা নিয়ে যায়।
.png)
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!