ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাফন পরানো লাশ উদ্ধার, গলায় সন্দেহজনক চিহ্ন

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৮, ৮ অক্টোবর ২০২২
কাফন পরানো লাশ উদ্ধার, গলায় সন্দেহজনক চিহ্ন
ফাইল ফটো

জামালপুরের বকশীগঞ্জে কাফনের কাপড় পরানো অবস্থায় স্বপন মিয়া নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ঐ কিশোরের গলায় সন্দেহজনক চিহ্ন রয়েছে।

শনিবার দুপুরে বকশীগঞ্জ উপজেলার ধারারচর গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মৃত স্বপন মিয়া একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

জানা যায়, স্বপন মিয়া শুক্রবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। শনিবার সকালে প্রতিবেশীরা সেখান থেকে স্বপনের লাশ উদ্ধার করে। পরে বিষয়টি পুলিশকে না জানিয়ে তড়িঘড়ি করে লাশ দাফনের উদ্যোগ নেয়া হয়। তবে দাফনের পূর্বে পুলিশ এ ঘটনার খবর পায়। পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে কাফনের কাপড় পরানো অবস্থায় স্বপন মিয়ার লাশ উদ্ধার করে। মৃত কিশোর স্বপন মিয়ার গলায় সন্দেহজনক চিহ্ন রয়েছে।

Advertisement

বকশীগঞ্জ থানার সাধুরপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজুল ইসলাম জানান, এক কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!