ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে যুবকের লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৫, ৮ অক্টোবর ২০২২
গাজীপুরে যুবকের লাশ উদ্ধার
ফাইল ফটো

গাজীপুরে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর ১টার দিকে মহানগরের শিমুলতলী হাউজিং এলাকার পাশাপাশি দুইটি ছয়তলা ভবনের পিছনের গেটের উপর সরু আলে বিদ্ধ অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

গাজীপুর সদর মেট্রো থানার এসআই জহিরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ঐ যুবক মোবাইল ফোন চুরির সঙ্গে জড়িত ছিলেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!