ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে সড়ক থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৯, ৪ অক্টোবর ২০২২
মাদারীপুরে সড়ক থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
ফাইল ফটো

মাদারীপুরের রাজৈর উপজেলায় সড়ক থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বাবনাতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে নিহত বৃদ্ধের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সোমবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রাজৈর বাবনাতলা এলাকায় অজ্ঞাত এক পথচারী পারাপার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন। তবে কোন গাড়ি তাকে চাপা দিয়েছে তা জানা যায়নি।

Advertisement

রাজৈর থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাবনাতলা নামক স্থান থেকে অজ্ঞাত এক পথচারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!