ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নলছিটিতে দীঘি থেকে যুবকের লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৯, ৮ অক্টোবর ২০২২
নলছিটিতে দীঘি থেকে যুবকের লাশ উদ্ধার
ফাইল ফটো

ঝালকাঠির নলছিটিতে দীঘি থেকে কবির উদ্দিন হাওলাদার নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের ফয়রা গ্রামের মন্দিরা দীঘি থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত কবির উদ্দিন হাওলাদার একই ইউনিয়নের সরমহল এলাকার ফয়েজ আলী হাওলাদারের ছেলে।

জানা যায়, ঐ দীঘির পাড়ে গাছ কাটতে গিয়ে লোকজন কবির উদ্দিন হাওলাদারের লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

Advertisement

নলছিটি থানার ওসি আতাউর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!