ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০১, ১৩ অক্টোবর ২০২২
গাজীপুরে ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় ফিলিং স্টেশনে থাকা সিলিন্ডারবাহী গাড়িতে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। তাৎক্ষণিক দগ্ধদের নাম-পরিচয় জানা যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, সন্ধ্যায় মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় ওয়াহেদ আলী ফিলিং স্টেশনে একটি সিলিন্ডারবাহী কভার্ডভ্যানে আগুন লাগে। পরে আগুন ফিলিং স্টেশনে ছড়িয়ে পড়ে। টঙ্গি ফায়ার স্টেশনের একটি অ্যাম্বুলেন্সসহ তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!