[ দেশজুড়ে ]
চট্টগ্রামে ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে
ফাইল ছবি
চট্টগ্রাম নগরের হালিশহরের ছোটপুল এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. এনামুল হক বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঝুটের গুদামে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
তিনি আরো জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি। এছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। বিষয়টি পরে জানানো হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!