ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কেরানীগঞ্জ প্লাস্টিক কারখানায় আগুন, ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৫, ২০ আগস্ট ২০২২
কেরানীগঞ্জ প্লাস্টিক কারখানায় আগুন, ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে
ফাইল ফটো

নিয়ন্ত্রণে এসেছে কেরানীগঞ্জে বিসিক শিল্পনগরীর একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের টানা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার রাত সোয়া ১১টার দিকে কেরানীগঞ্জের লাকিরচরে বিসিক শিল্পনগরীর প্রাইম প্যাকেজিং কোম্পানি নামের ওই কারখানায় এ আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় কারখানার ভেতর শ্রমিকেরা কাজ করছিলেন। তবে কতজন শ্রমিক ছিলেন তা জানা যায়নি। 

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, শুক্রবার (১৯ আগস্ট) দিনগত রাত ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

Advertisement

তিনি বলেন, কেরানীগঞ্জ বিসিক শিল্পনগরীর একটি কারখানায় রাত ১১টা ৩৫ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কারখানাটি প্যাকেজিংয়ের। দুই তলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় আগুন লেগে যায়।
অতিরিক্ত বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয় বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর এখনো জানা যায়নি। রিপোর্ট এলে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!